রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

জামায়াতে অ-সন্তোষ, শার্শায় বিএনপিতে ভিড়লেন ২০ পরিবারের ৬০ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ Time View

​আজিজুল ইসলাম: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিএনপিতে যোগ দিয়েছেন ২০টি পরিবারের ৬০ জন সদস্য। রোববার সন্ধ্যায় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

​যোগদানকারীদের দাবি, জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অসন্তোষ কাজ করছিল। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নিজেদের চিন্তা-চেতনা বিবেচনা করে তারা বিএনপির পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

​অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাতে ফুল দিয়ে নতুন সদস্যরা বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

​যোগদানকারী প্রধান সদস্যদের মধ্যে রয়েছেন—মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনা।

​অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়ে নতুন সদস্য মনিরুল হক বলেন, “জামায়াতের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করতেই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।” আগামীতে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin