শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

ময়মনসিংহে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) বিভাগীয় সমন্বয়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

স্টাফ রিপোর্টার// ময়মনসিংহ।।

মানবাধিকার সুরক্ষা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ময়মনসিংহে গণমাধ্যম ও জাতীয় মানবাধিকার সোসাইটির আওতাধীন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) বিভাগীয় সমন্বয়ক কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ) সকালে ময়মনসিংহ মহানগরীর বাঘমারা ব্রাহ্মপল্লী এলাকায় মোল্লা ভবনে সংগঠনটির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভাগীয় শাখার নেতৃবৃন্দ ও সদস্যদের পরিচিতি পর্ব এবং আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম।

ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও জাতীয় মানবাধিকার সোসাইটি ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক কমিটির সভাপতি মাজহারুল ইসলাম মোল্লা (সুজন) এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-কমিটির আইন বিষয়ক সম্পাদক শরীফ উদ্দীন মোল্লা, আয়কর আইন বিষয়ক সম্পাদক আকিকুন নাহার রিপা, সহ সভাপতি সুরুজ ঢালী,ডাঃ হাবিবুর রহমান, সহ সাধারন সম্পাদক এনাম মিয়া,কামরুজ্জামান ঢালী,সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান মিলন প্রমুখ।

অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত ও অনুমোদিত ৩১ সদস্য কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin