শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

বীরের সমাধিতে বিজিবি’র শ্রদ্ধা, শার্শায় পালিত নূর মোহাম্মদের ৫৫তম শাহাদত বার্ষিকী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

আজিজুল ইসলামঃ মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে তাঁর ৫৫তম শাহাদত বার্ষিকী।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় যশোরের শার্শা উপজেলার কাশিপুর বিজিবি ক্যাম্পের সন্নিকটে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান এই বীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিজিবির কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদনের পর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগ ও বীরত্বগাথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর বীরত্ব ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin