রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

‎পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ Time View

‎ইমদাদুল হক , পাইকগাছা (খুলনা)।।
‎পাইকগাছায় মাছের ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ঘেরে চিংড়ির সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাদা মাছের চাষ। আর সাদা মাছ চাষ হওয়ার পাশাপাশি বাড়ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ। ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ। ক্রমেই বাড়ছে এই চাষ পদ্ধতি। ফলে উপজেলায় সমন্বিত সবজি চাষে সম্ভাবনার হাতছানি দিচ্ছে। ঘেরের আইলে সবজি চাষ করে কৃষকরা স্বাবলম্বী হয়েছেন। ফলে উপজেলা বর্তমানে ঘেরের আইলে সবজি চাষ বাড়ছে ও জনপ্রিয় হয়ে উঠেছ।
‎কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মাছের ঘেরের আইলে ২৩৪ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এসময় ঘেরের পানি মিস্টি থাকে। উপজেলার লতা, দেলুটি, গড়ুইখালী,কপিলমুনি, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ানের বিভিন্ন মাছের ঘেরের আইলে সবজি চাষ শুরু হয়েছে। ঘেরের আইলের উপরে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে অফ সিজন তরমুজ, করলা, লাউ, কুমড়া, বরবটি, চিচিংগা, ধুন্দল আর শসা আর নিচে মাছ। আইলে উপরে রয়েছে ঢেঁড়শ, পুঁইশাক ও কলাগাছ। মাচায় ঝুলছে লাভজনক সমন্বিত সবজির ফসল ও নিচে পানিতে মাছ। তিনি জানান, বিষ মুক্ত সবজির চাহিদা থাকায় এলাকার ব্যবসাহীরা ক্ষেত থেকে সবজি ক্রয় করে নিয়ে যাচ্ছে।
উপকুলে প্রাকৃতিক দূর্যোগ লেগেই থাকে। অতি বৃষ্টি, জলোচ্ছ্বাস,ও নদী ভাঙ্গন ও জলবদ্ধতায় অনেক অঞ্চল প্লাবিত হয়ে থাকে। এতে কৃষির চরম ক্ষতি হয়। এতে সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। এসব অঞ্চলে ঘেরের আইলে সবজি চাষে ভাল উৎপাদন হওয়ায় কৃষকরা ঘেরের আইলে সবজি চাষে আগ্রহী হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন বলেন, উপকূলীয় এ উপজেলায় মাছের ঘেরের আইলে বিভিন্ন প্রকারের সবজি চাষ করছেন কৃষকরা। তাদের অল্প পুঁজিতে লাভ বেশী হওয়ায় উৎসাহিত হয়ে এখন সমন্বিত এই চাষের দিকে ঝুঁকছেন অনেকে। কৃষকদের প্রশিক্ষনের পাশাপাশি নানা ধরনের পরামর্শ দেয়া হয়। এছাড়াও কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হয়। ঘেরের আইলে বিষ মুক্ত সবজি উৎপাদন হচ্ছে। ঘেরের আইলে সবজি চাষ করে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে, তেমনি দেশের পুষ্টি নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin