শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

সাংবাদিকের ওপর হা/মলা তীব্র নি/ন্দা প্রতি/বাদে মানববন্ধন: গ্রে/প্তার দৃ-ষ্টান্তমূলক শা/স্তির দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামে মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।

৫ সেপ্টম্বর (শনিবার) সকাল ১১টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সংহতি জানিয়ে উপস্থিত হন এবং হামলার তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলা কোনো একক ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। তারা স্পষ্ট ভাষায় বলেন, সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না; যারাই এই হামলার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের পরিচয় যাচাই না করে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় সামান্যতম ছাড় দেওয়া হলে ভবিষ্যতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে, যা সামগ্রিকভাবে সাংবাদিক সমাজের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ জন্য হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin