শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

নীলফামারীতে জলাশয়  থেকে তাজা ‎‘গ্রে/নেড’ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

নীলফামারী জেলার  সৈয়দপুর উপজেলায়  পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব।

শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

 গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর  সকালে পুকুরটিতে তানভির ও আনসারুল নামে দুই যুবক গোসল করতে যান। এ সময় তানভিরের পায়ে গ্রেনেডটি স্পর্শ হয়। পরে তারা সেটি তুলে পুকুর পাড়ে এনে পলিথিনে পেঁচিয়ে রাখেন।

 ঘটনায় খবর দেওয়া হয় সৈয়দপুর থানায়। সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা এটিকে খেলনা বলে এড়িয়ে যান। স্থানীয়রা বাধ্য হয়ে র‍্যাবকে খবর দেন। পরে র‍্যাব-১৩ শুক্রবার বিকালে গ্রেনেডটি উদ্ধার করে।

 নীলফামারী র‍্যাবের স্কোয়াট কমান্ডার তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির। গ্রেনেডটি সক্রিয় হওয়ায় রংপুর থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে একটি দল আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে এবং পুকুরের পানি নিষ্কাশন করা হচ্ছে আরো গ্রেনেড আছে কি না ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin