
ঘাটাইল প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল (৩) ঘাটাইল আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় ঘাটাইল হাই স্কুল খেলার মাঠ থেকে থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিবিজি সরকারি কলেজে মাঠে এসে শেষ হয়।পরে জিবিজি সরকারি কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত সরকার নুপুর,সাবেক ছাত্রনেতা শামীম মিয়া, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত শাওন, উপজেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোঃ আল আমিন খানসহ নেতাকর্মিরা।