রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ Time View

উজিরপুর প্রতিনিধি: ভক্তি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধামুড়া সার্বজনীন শ্রীশ্রী হরি ও দুর্গা মন্দিরের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন। শোভাযাত্রায় ভক্তদের উপস্থিতিতে ধামুড়ার পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উজিরপুর উপজেলা শাখা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক পলাশ কুন্ডু।

এছাড়াও উপস্থিত ছিলেন গোপাল ঘোষ, রাধেশ্যাম কুন্ডু, রুণধর বণিক, প্রশান্ত বণিক, বিপুল দাস, সুনিল কুন্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দ।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আবহ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin