শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

সুজানগরে মজিবর খানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে সুজানগরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুজানগর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে বের হওয়া র‌্যালিটির নেতৃত্ব দেন সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মজিবর রহমান খান । এদিন বিকাল ৪টায় অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া র‌্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরের সামনে গিয়ে শেষ হয়। পরে সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মজিবর রহমান খানের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল বাতেন, বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার লালু, গোলাম মোস্তফা লিটন, রবিউল ইসলাম টিপু, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শফিউল ইসলাম, পৌর যুবদলের সদস্য আনোয়ার হোসেন, যুবদল নেতা আরিফ বিশ্বাস, এন এ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খান, শ্রমিক দল ভায়না ইউনিয়ন শাখার সভাপতি রিপন,সাতবাড়িয়া শাখার সভাপতি বিপ্লব হোসেন, সাগরকান্দি শাখার সভাপতি সাঈদ আহম্মেদ ও আহম্মদপুর শাখার সভাপতি শফি প্রমুখ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে এবং একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সভাপতির বক্তব্যে সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সুজানগর পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মজিবর রহমান খান বলেন,
বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দল গঠন করেন স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনটি দেশের প্রতিটি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আর বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে সুজানগর বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin