শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

শার্শায় ২০ পিস ইয়া/বাসহ এক যুবক গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ Time View

​আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ওবায়দুল হাসান অভি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামুনিয়া বিশ্বাস পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃত ওবায়দুল হাসান অভি শার্শা থানার বামুনিয়া (বিশ্বাস পাড়া) এলাকার মোঃ এনামুল হকের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বামুনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে অভির নিজ বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin