শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগ কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে আগৈলঝাড়ার সাংবাদিকদের মত/বিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন এমপির সাথে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা মতবিনিময় করেছেন।

এ সময় তিনি (জহির উদ্দিন স্বপন) আগৈলঝাড়া উপজেলার সকল কর্মরত সাংবাদিককে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার আহবান করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় আগৈলঝাড়ার উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় জহির উদ্দিন স্বপন এমপি বলেন, এলাকার মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। একইসাথে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের প্রেসক্লাবে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin