শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে নাটোর থেকে মক্কার পথে দুলাল, বর্তমানে বেনাপোলে অবস্থান করছে 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ Time View

আজিজুল ইসলামঃ পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে দীর্ঘ সফর শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার ৪৫ বছর বয়সী দুলাল হোসেন। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াশ বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে।

​দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করা এবং হজ পালনের ইচ্ছা লালন করছিলেন দুলাল। সেই নিয়ত বাস্তবায়নে গ্রামবাসীর কাছ থেকে বিদায় নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ গ্রাম থেকে তিনি এই দূরন্ত সফরের সূচনা করেন। সফরকালে ৩ রা সেপ্টেম্বর  বৃহস্পতিবার তিনি বেনাপোলে এসে পৌঁছান। প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা হাতে পেলেই বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করবেন তিনি।

​নিজের অনুভূতির কথা জানিয়ে দুলাল হোসেন বলেন, “আল্লাহর ঘরে যাওয়ার আকুল আকুতি থেকেই আমার এই সিদ্ধান্ত। হেঁটে হজ করতে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হলেও মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রওনা হয়েছি।” তিনি সফলভাবে হজ পালন ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

​ভ্রমণপথে সীমান্ত অতিক্রম এবং বিভিন্ন দেশের আইনি বা প্রশাসনিক জটিলতা এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন এই হজযাত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin