শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগ কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তারাগঞ্জে জন্মাষ্টমীর র‍্যালি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ব্যারিস্টার শাকিলা ফারজানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ Time View

খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:

“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শ্রী কৃষ্ণের দর্শন ছিল সমাজে অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে শান্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আমরা সবাই মিলেমিশে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।”আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের তারাগঞ্জে ইসকন মন্দিরের উদ্যোগে আয়োজিত ‘শুভ জন্মাষ্টমী মহোৎসব-২০২৬’ এর বর্ণাঢ্য র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।এর আগে, বেলা সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা দেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। দিনশেষে সন্ধ্যা ৬টায় তিনি তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। এসব কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin