শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগরের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ:

জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আহসান নাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে রাকিবুল ইসলাম সিহাবকে আহবায়ক এবং হুসাইন আল সুমনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, মুখ্য সংগঠক, সংগঠক ও সদস্য পদে বিভিন্ন নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে তৌহিদুল ইসলাম রোহান, মাসফি শরীফ, ফাহিম আহমেদ, জুবায়ের আল সাফিন, মাহমুদুল্লাহ হৃদয়, রবিউল হাসান জয়, তানভীর হাফিজ ও জান্নাতুল ফেরদৌসসহ আরও অনেকে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন।

কমিটির নেতৃবৃন্দরা জানিয়েছেন, জাতীয় ছাত্রশক্তির ঘোষিত শিক্ষা, ঐক্য ও মুক্তির আদর্শকে সামনে রেখে বরিশাল মহানগরের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা বরিশাল মহানগরের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin