শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

গোদাগাড়ীতে অবৈধ দখলমুক্ত করলেন ইউএনও ইসরাত জাহান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ Time View

​নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার গোদাগাড়ী বাজার, হাটপাড়া এলাকার পথচারী ও যানবাহন চলাচলের সুবিধার জন্য অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিকাল থেকে ​ সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে পৌর এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং মালামাল অপসারণ করা হয়। বিশেষ করে গোদাগাড়ী হাটপাড়া, উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকা এবং ব্যস্ততম ডাইংপাড়া মোড়ে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান, ফুটপাত দখলমুক্ত করা হয়।

​অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, এখানে আর কোন অবৈধ দোকান বসতে দেয়া হবে না। ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে দেন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

​উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, স্থানীয় পথচারী ও সাধারণ বাসিন্দারা। তারা জানান, ফুটপাত দখলের কারণে প্রতিদিন যানজট ও ভোগান্তি পোহাতে হতো, মানুষ হাটতে পারতো না। প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি ফিরেছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin