শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

ওসি’রতন সেখর নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামি আ-টক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎
‎
‎সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখের নেতৃত্বে  চৌকস এসআই জহির হোসেনের অভিনব কৌশলে  আলোচিত  হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ। জানা যায় গত ২ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ বুধবার  রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে এজাহার নামীয় মামলার আসামি আসির মিয়া (৩০) পিতা : মৃত শফিক মিয়া, সাং- দামোধরদপী গ্রাম, থানা শান্তিগঞ্জ জেলা সুনামগঞ্জকে আটক করে হাতকড়া পরান।  এসময় আসামীর  স্থানীয় আত্মীয়-স্বজন দ্বারা আটক অবস্থায় পুলিশের সাথে মবসৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করেন তার স্বজনরা ।  এসময় হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামী  আসির মিয়া। পালিয়ে গিয়ে তার ফেইসবুক আইডিতে লাইভে হাতকড়া দেখিয়ে ভিডিও আপলোড করে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে সে।  সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসামির হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি ভাইরাল হয়ে যায় ।  এঘটনায় এলাকাসহ জেলাজুড়ে  চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি  সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নজরে আসলে তাৎক্ষণিক ভাবে জেলার সকল থানা পুলিশকে নির্দেশনা  দেওয়া হলে অভিনব কৌশলে ৩ সেপ্টেম্বর সকাল থেকে দিন ব্যাপি আসামির গতি ও অবস্থান সনাক্ত করার  কাজ শুরু করেন সদর থানার ওসি রতন সেখ (পিপিএম)’র নেতৃত্বে এসআই জহির হোসেন, জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান এএসআই খাদেম এএসআই রোশনসহ  পুলিশের একটি চৌকস টিমকে সাথে নিয়ে ওসি রতন শেখ (পিপিএম) সারাশি অভিযান পরিচালনা শুরু করেন। রাত ৯টার সময়  পলাতক আসামি আসির মিয়াকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে আটক করেন।  তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। আসামিকে আটকের পর সদর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম  আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামি আসির মিয়াকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে  আদালতে প্রেরণ করা হবে।###
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin