রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

সুজানগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ মঙ্গলালোকে আলোকিত হোক মানবজীবন সনাতন ঐক্যের বন্ধনে সত্য, শান্তি ও সম্প্রীতির প্রত্যয়ে শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পাবনার সুজানগরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের অংশগ্রহণে শুক্রবার বের হওয়া এ মঙ্গল শোভাযাত্রায় নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়া মন্দির চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটোর সভাপতিত্বে ও ভক্তবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন হিন্দু ধর্মীয় নেতা চিত্ররঞ্জন শাহা,বাবলু কুমার শাহা, দুলাল ঘোষ, স্বপন কুমার বিশ্বাস,শ্রী অচিন্ত, জয়ন্ত কুমার কুন্ডু, বিজন কুমার পাল, সমির কুমার ও শ্রী শুব্রত কুমার কুন্ডু প্রমুখ। সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য, ন্যায়, মানবতা ও শান্তির বাণী অনুসরণের আহ্বান জানানোর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin