শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

শ্রীকৃষ্ণের বাণীর মর্মকথা নতুন করে উপলব্ধির মধ্যেই জন্মাষ্টমী পালনের সার্থকতা নিহিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ Time View

বরিশাল প্রতিনিধি।।
শ্রীকৃষ্ণের বাণী ও দর্শনের মর্মকথাকে নতুন করে উপলব্ধি এবং নিজেদের জীবনে ধারণ করার মধ্যেই হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালনের প্রকৃত সার্থকতা নিহিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়; তাঁর বাণীর মধ্যে রয়েছে মানবতা, ন্যায়, সত্য, কর্তব্য ও অসত্যের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা। সমাজ ও রাষ্ট্রজীবনে এসব মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই জন্মাষ্টমীর তাৎপর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করা সম্ভব।

শুক্রবার বরিশালের আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য ও শক্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন এবং নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও বাণী ধারণ করে সত্য, ন্যায় ও মানবকল্যাণের পথে এগিয়ে যাওয়াই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin