রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

রংপুর রেঞ্জ ডিআইজি আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ Time View

মো.হামিদার রহমান।।

অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় নীলফামারী জেলায় আগমন করলে নীলফামারী জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।

নীলফামারী জেলা পুলিশ লাইন ড্রিলশেডে নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় বলেন, পুলিশের মূল শক্তি হলো শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি অঙ্গীকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ সদস্যদের নিজেদের আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয় এবং একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, বিভিন্ন পদমর্যাদা আফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় আজ নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, বিভিন্ন মামলার পরিসংখ্যান, মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি এবং মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি থানাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin