শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭২ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ঈশ্বরগঞ্জ উপজেলা বনাম ত্রিশাল উপজেলা দল অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ফাইনাল ম্যাচ উপভোগ করেন। ম্যাচ শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে তিনি বলেন, এই ধরনের টুর্ণামেন্টগুলো দক্ষ খেলোয়াড় গড়ে তোলার প্ল্যাটফর্মস্বরূপ। পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহের ফুটবলের উন্নয়নে অবদান রাখবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও হাত মেলান।

বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে ময়মনসিংহ জেলার বিভিন্নস্তরের বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উভয় উপজেলার অগণিত সমর্থক খেলায় নিজ নিজ দলের খেলোয়াড়দের প্রতি করতালি, বিউগল বাজিয়ে ও উল্লসিত আবেগ প্রকাশের মাধ্যমে সমর্থন প্রকাশ করেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে টান টান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত খেলার প্রতিটি মুহূর্ত দর্শকগণের নিকট অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী খেলা ও অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা দল ২-১ গোলে ত্রিশাল উপজেলা দলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (ময়মনসিংহ জেলা) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ টুর্নামেন্ট এবং ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin