শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

সাইবার সেল কর্তৃক উ/দ্ধারকৃত ৩০ টি হারানো মোবাইল ফোন উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

৩ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার  সাইবার সেল, জেলা পুলিশ নীলফামারী কর্তৃক উদ্ধারকৃত ৩০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

​গত ১৩ জুন নীলফামারী জেলার  পুলিশ সুপার  ফরহাদ হোসেন খাঁন-এর দিকনির্দেশনায় প্রযুক্তি ভিত্তিক আধুনিক পুলিশিং ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পুলিশে ‘সাইবার সেল’ প্রতিষ্ঠা করা হয়। সাইবার সেলের চৌকস ও দক্ষ টিম প্রতিষ্ঠার পর থেকেই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল উদ্ধারসহ ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও সাইবার অপরাধ রোধে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।

​ পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীতে আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী;  এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী। উদ্ধারকৃত মোবাইল গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের হ্যান্ডসেট। হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বসিত সেবাগ্রহীতারা নীলফামারী জেলা পুলিশের এই জনবান্ধব সেবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin