
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় অভিযোগের পরিপ্রেক্ষিতে খুঁটিপাড়া থেকে মাদক সেবনের অভিযোগে মন্টু আলী নামে একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস্ট শিবু দাশ অভিযান পরিচালনা করেন। মন্টু আলী একই গ্রামের মৃত রইস উদ্দিনের পুত্র।
যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।#