শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন এমপি নজরুল ইসলামের বাড়িতে দু/র্ধর্ষ চু/রি, মালামাল লু-ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

​
মহিউদ্দীন চৌধুরী।।
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বসতঘরে আবারো এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজার সংলগ্ন বাড়িতে ঘরের তালা ভেঙে এ লুটপাট চালায় চোরের দল।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা মূলতঃ চট্টগ্রাম শহরে বসবাস করেন। পটিয়ার ওই বসতবাড়িতে তাঁর ভাগিনা মো. আজাদ ও কেয়ারটেকার মো. লিটন থাকতেন। মঙ্গলবার রাতে কেয়ারটেকারের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে চোরের দল ভেতরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএস ব্যাটারি, দামি পিতলের সরঞ্জাম ও জামাকাপড়সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

​সাবেক এমপি নজরুল ইসলামের ভাগিনা সাইফুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এর আগে মাত্র ১৫ দিন আগেও একই ঘরে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল। ​পরপর দু’বার একই বাড়িতে এমন চুরির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়টি তিনি ইতোমধ্যে শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। # ২.০৯.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin