শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

সুজানগরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি: পাবনার সুজানগরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সুজানগর উপজেলা শাখার আয়োজনে এবং মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক অধ্যক্ষ নাদের হোসেন, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম, সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল আক্তার প্রমুখ ।দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সঁাতারসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ দেহ ও সুস্থ মনের অধিকারী করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিভা বিকাশে সহায়তা করে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ ও অশুভ পথ থেকে দূরে রাখে।তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin