শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

বেনাপোল স্থলবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ভারতীয় নাগরিকের মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ Time View

আজিজুল ইসলাম,​বেনাপোলঃ বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ফেরার পথে বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
​বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন জিএম বাস কাউন্টারের সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নিহত গৌতম মিস্ত্রি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কল্যাণ নগর, সূর্য সেন পল্লী এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: T3361611।
​পারিবারিক ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সফর শেষে বুধবার সকালে ভারতে ফিরে যাওয়ার জন্য তারা বরিশাল থেকে জিএম পরিবহনের একটি বাসে বেনাপোল এসে পৌঁছান। বাসের সামনে নামার পর হঠাৎ তিনি তীব্র অসুস্থতা বোধ করেন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
​স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
​বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান ঘটনাটি নিশ্চিত করে জানান, আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে স্বজনদের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। ভারতীয় হাইকমিশনের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেলেই মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin