বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে দু’জনের কা-রাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

আলিফ হোসেন,তানোরঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন এবং মাটি পরিবহনের মাধ্যমে গ্রামীণ রাস্তা নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​মঙ্গলবার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কৈহাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- পুঠিয়ার কৈহাড়িয়া এলাকার নহির উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম এবং সেকান্দর আলীর পুত্র আলী আজগর।

​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্তরা কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছিলেন এবং মাটিবাহী ভারী যানবাহন চলাচলের মাধ্যমে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিলেন। এর ফলে পার্শ্ববর্তী জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সাধারণ কৃষকদের চরম বিপাকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কৃষিজমি নষ্ট হওয়ায় স্থানীয় কৃষকরা বাধ্য হয়ে কম মূল্যে জমি বিক্রি করতে বাধ্য হতেন এমন পরিস্থিতি রোধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

​ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, কৃষিজমি রক্ষা এবং গ্রামীণ অবকাঠামো সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin