শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস-মাদক দমন, জননিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধী যতই প্রভাবশালী হোক, অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়মের চিত্র মানুষের সামনে তুলে ধরা সম্ভব। জনস্বার্থে সাংবাদিকদের সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ডিআইজি আরও বলেন, সাংবাদিকরা মানুষের কথা বলেন এবং সমাজের নানা সমস্যা ও অনিয়ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা গুরুত্বপূর্ণ।

তিনি সাংবাদিকদের তথ্যের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস-মাদক দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর নেতৃত্বে কার্যকর ভূমিকার জন্য শুভকামনা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এস. এম. আজিজ, সংগঠক ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম (লিটন) প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin