
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষ্যে মঙ্গলবার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা রোপণ করা হয়।এদিন বেলা ১১ টায় বের হওয়া র্যালিটির নেতৃত্ব দেন পাবনা ২ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব। পরে অনুষ্ঠিত বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি সেলিম রেজা হাবিব। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। বর্তমানে তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।ছাত্রদল নেতা সাকিবুল ও গাজী মাজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ এবিএম তৌফিক হাসান, সুজানগর পৌর বিএনপি'র সভাপতি কামাল হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহম্মদ আলী প্রামানিক লাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা রোপন করেন এমপি সেলিম রেজা হাবিব।