বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর বটতলা থেকে আনন্দ মিছিল বের করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদ।

একই সময় বিএনপি’র দলীয় কার্যালয় সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর বিএনপি। এতে দলীয় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় নগরীর ৩০টি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন  বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের সকল সমস্যা সমাধান করে একটি আধুনিক, স্বনির্ভর, গনতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোড এসে শেষ হয়। 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বরিশাল জেলা বিএনপি।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin