
সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবনার সুজানগর উপজেলার তঁাতিবন্দ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন সরদারের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ও পৌর বিএনপির এবং সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাবুল হোসেন সরদারের নেতৃত্বে তঁাতিবন্দ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন। উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সুজানগর প্রতিনিধি।।