শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

মহারাজা প্রাণ নাথের নির্মিত ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ Time View

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিনাজপুরের প্রাচীন ঐতিহ্যবাহী কান্তজী’উ মন্দির পরিদর্শন করেছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ১০টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এ প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ঘুরে দেখেন।মন্দির প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন। পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্দিরের প্রাচীন টেরাকোটার কারুকাজে সমৃদ্ধ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।সে সময় তাকে মন্দিরটির ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত করা হয়। মন্দিরের নান্দনিক কারুকাজেরও প্রশংসা করেন তিনি।পরে তিনি নয়াবাদ ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করে মসজিদের ইতিহাস ও প্রাচীন কারুকার্যের প্রশংসা করেন।এ সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড.আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কাহারোল সরকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিং সহ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin