বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

‎বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জ/নদুর্ভোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় বিরামহীন হালকা ও ভারী বৃষ্টিপাতে স্বাভাবিক জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বিরামহীন টানা বৃষ্টিপাতের ফলে খুলনার পাইকগাছা উপজেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষের জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
‎টানা কয়েকদিনের ভারী বর্ষণে উপজেলার পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা এবং কাঁচা রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। একটানা বৃষ্টির কারণে দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক, কৃষিশ্রমিক ও নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। এতে তারা চরম অর্থনৈতিক সংকটে ও খাদ্য ঝুঁকিতে পড়েছেন।
‎উপজেলার বিভিন্ন এলাকার কাঁচা ও নিচু সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ায় এবং রাস্তায় কাদা জমে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণিকক্ষে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে শিক্ষার্থীদের যাতায়াত এবং স্বাভাবিক পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে নিচু এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে এবং জোয়ারের পানি ও বৃষ্টির কারণে পুকুর ও চিংড়ি ঘের ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
‎দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নিচু এলাকার অনেক বাড়ির উঠান এমনকি রান্নাঘরেও পানি ঢুকে পড়েছে। এতে গৃহিণীদের রান্নাবান্নাসহ স্বাভাবিক গৃহস্থালি কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আমনের বীজতলা এবং মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। কিছু কিছু নিচু এলাকার সবজি খেত ইতোমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।
‎নিম্নচাপের প্রভাবে উপকূলীয় শিবসা ও কপোতাক্ষ নদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে বেড়িবাঁধের বাইরে থাকা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁধগুলো ভেঙে যাওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
‎উপকূলীয় এলাকার মানুষ একদিকে বৃষ্টির পানি ও অন্যদিকে জোয়ারের তীব্রতার কারণে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin