শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ Time View

ঘাটাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’—এই স্লোগানকে সামনে রেখে নতুন অনলাইন শপিং পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের হাতের নাগালে প্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে অ্যাপটির যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের খরাবর এলাকায় পরান গ্লোবাল -এ আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন কেনাকাটা মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ক্রেতাদের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মানসম্মত পণ্য ও বিশ্বস্ত সেবা নিশ্চিত করাই এই অ্যাপের প্রধান লক্ষ্য। সহজে অর্ডার করা, দ্রুত ডেলিভারি এবং গ্রাহকসেবার মাধ্যমে ব্যবহারকারীদের আস্থা অর্জনে কাজ করবে প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তারা জানান, অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন প্রয়োজনীয় পণ্য অর্ডার করা যাবে। গ্রাহকদের সুবিধা ও নিরাপদ কেনাকাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার মান আরও উন্নত করার পরিকল্পনাও রয়েছে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin