বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার, গলাচিপা।
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রেসক্লাবের ৩০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৭ইং সনের জন্য এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে জাতীয় দৈনিক স্বাধীন মত-এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ হাফিজ উল্লাহ্ সভাপতি এবং জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মসিউল ইসলাম রুবেল, শেখ মারুফুর রহমান, মোঃ মোস্তফা কামাল খান ও ফাইজুর রহমান শুভ।

সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ হাবিব উল্লাহ, মোঃ ইলিয়াস পালোয়ান, মোঃ জুয়েল হাসান ও মোঃ হাফিজুল ইসলাম শান্ত।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ বাপ্পি মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নাফিসা মুফতী অনন্যা, মোঃ শহিদুল তালুকদার ও মুহাম্মদ মুনতাসীর মামুন।

কোষাধ্যক্ষ মোঃ মেজবাউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান জুয়েল, সহ-দপ্তর সম্পাদক খন্দকার আব্দুল জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নূর সাঈদ, সাহিত্য বিষয়ক সম্পাদক সঞ্জীব কুমার শিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আহসান ইমরান এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল হাওলাদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ মনির হোসেন ও মোঃ নজরুল। সদস্য হিসেবে রয়েছেন মোঃ মোজাহিরুল ইসলাম কিনু খান, মোঃ ওমর ফারুক শাওন, মোঃ মেহেদী আকন, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সাইদুল ইসলাম।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গলাচিপা উপজেলার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে গলাচিপা উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin