বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

সুনাগঞ্জ পৌরশহরে অটোরিকশায় উঠে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রী নি/খোঁজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ:

‎সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে মায়মুনা আক্তার রাফা নামে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী নিখোঁজ হয়েছেন । সোমবার (৩১ আগস্ট) কলেজ ছুটির পর অটোরিকশায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ মায়মুনা আক্তার রাফা সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার কলেজ ছুটির পর মায়মুনা আক্তার রাফা কলেজ থেকে বের হয়ে ভিন্ন ধরনের একটি অটোরিকশায় ওঠেন। এরপর বাসার উদ্দেশে রওনা হলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হলে কলেজের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, রাফা একটি ভিন্ন ধরনের অটোরিকশায় উঠে রওনা হয়েছেন। তবে অটোরিকশাটি কোথায় গেছে কিংবা চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। রিকশা টির চালকের সনঊান পাওয়া গেলে হয়তো লোকেশন পাওয়া যাবে বলে ধারণা করছেন অনেকে। এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি এন্টিক করেন নিখোঁজ মেয়েটির পরিবার।
এব্যপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে কলেজ ছাত্রী মায়মুনা আক্তার রাফাকে একটি ভিন্ন ধরনের অটোরিকশায় উঠতে দেখা গেছে। অটোরিকশাটির চালক ও যানটি শনাক্ত করে রাফার অবস্থান নিশ্চিতের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মায়মুনা আক্তার রাফাকে খুঁজে পেতে সবার সহযোগিতা প্রয়োজন। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর পাশাপাশি পরিবারের ০১৩২০১২০৭৯০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin