বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

বাগআঁচড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

​আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

​আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘জাগদল’ গঠনের পর একই বছরের ১ সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিগত ১৬/১৭ বছর ধরে আওয়ামী সরকারের আমলে দুর্বৃত্তদের বাধা ও নিপীড়নের কারণে দলের নেতাকর্মীরা কোনো প্রতিষ্ঠাবার্ষিকী সঠিকভাবে পালন করতে পারেননি। সব অপশক্তি প্রতিহত করে আজ বিএনপি জনগণের ভালোবাসায় ও সমর্থনে সমাদৃত।

​বক্তারা আগামী ১ সেপ্টেম্বর শার্শা উপজেলা বিএনপির ঘোষিত কর্মসূচি এবং আগামী ৪ সেপ্টেম্বর বাগআঁচড়া হাইস্কুল মাঠে আয়োজিত বৃহৎ আলোচনা সভা সফল করতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী বিশ্বাস।

​এছাড়া আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক নাজমুল হুদা, সহসভাপতি আমির হোসেন ঢালি ও মোনায়েম হোসেন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাচান মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বাগআঁচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin