শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির

নিমগাছি বাজারে ভ/য়াবহ আ/গুন : পু-ড়ল ৭ দোকান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আজ সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে নিমগাছি বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।দীর্ঘ সময় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন,সোলেমান তালুকদার,হায়দার আলী,দিগেন্দ্রনাথ সরকার,সাধন কুমার সরকার,ক্ষুদিরাম সরকার,আতাউর ও আব্দুল্লাহ।
স্থানীয়দের প্রাথমিক ধারণা,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান,ভোরে বাজারের একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারেননি।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ৭টি দোকানের মালামাল, ব্যবসায়িক সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যবসার পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin