বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বিআরডিবি’র কর্মকর্তাকে পিটিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

কে এম সোয়েব জুয়েল।
গৌরনদী প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবক দল নেতার দাবীকৃত সাড়ে চার লাখ টাকা না দেওয়ায় বিআরডিবি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশালের গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করে ভিন্ন দাবি করেছেন।

অভিযুক্ত কাজী আবুল কালাম গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

হামলায় আহত বিআরডিবি কর্মকর্তা কাজী আব্দুস সোবহান পিরোজপুরে বিআরডিবিতে কর্মরত এবং উপজেলার নন্দনপট্টি গ্রামের বাসিন্দা ও গৌরনদী বন্দরের একটি বাসার ভাড়াটিয়া।

সোমবার বিকেলে থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, গত ২৮ আগস্ট বেলা এগারটার দিকে বাসা থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাওয়ার জন্য বের হয় কাজী আব্দুস সোবহান।

পথিমধ্যে গৌরনদী মাছবাজার ব্রীজের ঢালে কাজী কালাম ও তার ২/৩ জন সহযোগিরা তার (কাজী আব্দুস সোবহান) গতিরোধ করে জিআই পাইপ ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে জখম করে। একপর্যায়ে কাজী কালাম তার (কাজী সোবহান) কাছে সাড়ে চার লাখ টাকা চাঁদা হিসেবে দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে রক্তাক্ত জখম করা হয়।

একপর্যায়ে সোবহানের কাছ থেকে চাঁদা বাবদ দেড় লাখ টাকা নিয়ে যায়। বাকী টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়।

তবে চাঁদা দাবী ও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী আবুল কালাম বলেন, অভিযোগকারী কাজী আব্দুস সোবহান আমার চাচাতো ভাই। তার সঙ্গে পারিবারিক ভাবে একটু ঝামেলা হয়েছিলো। যা আগামী বুধবার আমার অন্যান্য ভাইয়েরা সমাধান করে দিবেন। এখানে চাঁদা দাবী, আদায় কিংবা হামলার কোন ঘটনা ঘটেনি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin