বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

চারঘাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

বাংলাদেশ সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো চারঘাট উপজেলা প্রশাসনও বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

উপজেলা সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, চারঘাট সার্কেলের এএসপি তুহিন হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) মাহবুবুর রহমান, বাশিস চারঘাট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের সবশেষে দলীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উদ্দীপনামূলক সংগীত ‘চল চল চল’ পরিবেশন করেন। সমবেত কণ্ঠে গানটি পরিবেশনের সময় পুরো হলরুমে তৈরি হয় অন্যরকম আবহ। নজরুলের দুর্বার অগ্রযাত্রা ও জাগরণের আহ্বান যেন প্রতিটি কণ্ঠে নতুন করে প্রাণ পায়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin