সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
বিএমডিএ’র সেচ প্রকল্প হু-মকির মূখে মোহনপুরে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের উঠান তেঁতুলিয়ায় শিশু ধ/র্ষণ মানববন্ধনে বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে স্লোগান নেপালের ব-ন্যা জলবায়ু দুর্যো/গ যখন সীমান্ত পেরিয়ে যায় – নিকোলাস বিশ্বাস ময়মনসিংহে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সীরাত সেমিনার সাবেক আইজিপি এম. এনামুল হক মা/রা গেছেন ‎মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান পাইকগাছায় চাঞ্চল্যকর ‘সবুজ মাংস’ রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ক্ষেতলালে ফেনসিডিলসহ ৩ আ-সামি গ্রে-প্তার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিক-আপের ধাক্কায় হেলপার নিহ/ত,আহ/ত -৩

সাবেক আইজিপি এম. এনামুল হক মা/রা গেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা মহল্লার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির ১ম সন্তান ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হক এর বড় ভাই এম এনামুল হক রবিবার বাদ ফজর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন তিনি বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, ইন্টারপোল ও ল-কমিশনের সাবেক সদস্য এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১ (গোদাগাড়ী তানোর) আসনের বিএনপি দলীয় প্রার্থী ছিলেন।
তিনি সনামধন্য ব্যক্তিত্ব এবং কর্মজীবনের অধিকরী ছিলেন। দীর্ঘ ৯৪ বছর বয়সে মৃত্যুর সময় তিনি এক স্ত্রী, এক কন্যা সন্তান এবং দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন গোদাগাড়ীবাসী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের পরিবার ও আত্মীয়স্বজনদের শোক সইবার শক্তি ও সামর্থ্য প্রদান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার সময় আগামীকাল ৩১-০৮-২০২৬ রোজ সোমবার সকাল ১০.৩০ মিনিটে গোদাগাড়ী ফাজিলপুর গোরস্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং তিনি দায়িত্ব পালন করেছেন ডিএমপি কমিশনার ও আইন কমিশনের সদস্য হিসেবে।

বিএনপির গণমাধ্যম সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শোকবার্তায় জানানো হয়, মরহুম এম. এনামুল হক সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপির গণমাধ্যম সেল। তার মুত্যতে গোদাগাড়ী তথা রাজশাহীর বাতাস যেন ভারী হয়ে উঠেছে। তিনি ছিলেন গোদাগাড়ী এক আলোকবর্তিকা। তার মৃত্যুতে গোদাগাড়ীতে গোদাগাড়ীবাসী এক উজ্জল নক্ষত্রকে হারালেন। যা পূরণ হবার নয়।

মোঃ হায়দার আলী
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin