বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

যশোরে ২৭ হাজার পিস ই/য়াবাসহ কুখ্যা/ত মা/দক ব্যবসায়ী আ/টক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

​আজিজুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত ব্যক্তির নাম মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭)। তিনি শার্শা উপজেলার বাদে নাভারণ (পশ্চিম পাড়া) এলাকার মোঃ নজরুলের ছেলে এবং বর্তমানে বুরুজবাগান এলাকার আব্দুল মালেকের বাসার ভাড়াটিয়া।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার এসআই মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোঃ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস টিম শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালায়। দুপুর ২:৪৫ ঘটিকায় অ্যাডভোকেট রোকনুজ্জামান-এর বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ২৭,০০০ (সাতাশ হাজার) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​কোতোয়ালী থানা পুলিশ জানায়, যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin