সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
বিএমডিএ’র সেচ প্রকল্প হু-মকির মূখে মোহনপুরে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের উঠান তেঁতুলিয়ায় শিশু ধ/র্ষণ মানববন্ধনে বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে স্লোগান নেপালের ব-ন্যা জলবায়ু দুর্যো/গ যখন সীমান্ত পেরিয়ে যায় – নিকোলাস বিশ্বাস ময়মনসিংহে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সীরাত সেমিনার সাবেক আইজিপি এম. এনামুল হক মা/রা গেছেন ‎মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান পাইকগাছায় চাঞ্চল্যকর ‘সবুজ মাংস’ রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ক্ষেতলালে ফেনসিডিলসহ ৩ আ-সামি গ্রে-প্তার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিক-আপের ধাক্কায় হেলপার নিহ/ত,আহ/ত -৩

মোহনপুরে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের উঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের(ইউপি)বাকশিমইল ব্লকে স্থানীয় কৃষকদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে এলাকার সাধারণ কৃষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানা গেছে,২০২৫-২৬ অর্থবছরের Crop Zoning Project DAE Part-2-এর আওতায় আয়োজিত এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল খামারি অ্যাপসের মাধ্যমে ফসলের রোগবালাই নির্ণয় এবং ধানের জমিতে সুষম সার প্রয়োগ। বর্তমান সময়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত কৃষি কর্মকর্তাগণ কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, সঠিক সময়ে খামারি অ্যাপস ব্যবহার করে ফসলের রোগবালাই শনাক্ত করতে পারলে অনেক সহজেই বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। পাশাপাশি, জমিতে অতিরিক্ত সার ব্যবহার না করে সুষম সার প্রয়োগের বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়, যা মাটির উর্বরতা শক্তি বজায় রাখতে এবং উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে।
কৃষি বিভাগের এমন সময়োপযোগী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তাদের মতে, মাঠপর্যায়ে এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সরাসরি কৃষকদের পরামর্শ দেওয়া হলে চাষাবাদে নানা সমস্যার সমাধান দ্রুত পাওয়া যাবে এবং ফসলের ফলন বহুলাংশে বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin