রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় পুলিশের সাঁ-ড়াশি অভি-যানে হে-রোইন ও ম-দসহ ৭ মা/দক স/ন্ত্রাসী গ্রেফতার চাঁদপুর থেকে নি-খোঁজ সংখ্যালঘু পরিবারের চারজন সপরিবারে উ-দ্ধার ধুরইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় জাহাঙ্গীর ড,এনামুল হকের রো/গমুক্তি কামনায় তানোর বিএনপির দোয়া মাহফিল মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ বুলবুলি পাখি নিয়ে কিছু কথা গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জী/বন ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খায়রুন মুজিব আহলুস সুন্না মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তানোরে ধানখেত কৃষকের লা-শ উদ্ধার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খায়রুন মুজিব আহলুস সুন্না মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে
খায়রুন মুজিব আহলুস সুন্না মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভুজনা কালিকাপুর দোয়ারাবাজার খায়রুন মুজিব আহলুস সুন্না মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফিজ উদ্দিন এর
সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, রজব আলী, জয়নাল আবেদীন, আব্দুল মালিক, আব্দুন নুর প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) জীবনাদর্শ, নৈতিকতা, মানবিকতা, ন্যায়বিচার ও শান্তির শিক্ষা, মহানবী (স.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। এছাড়াও এই মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন, মাদ্রাসা পরিচালনা কমিটি ও প্রধান অতিথি ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin