বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

২৫০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন সম্পর্কে সতর্ক থাকতে বললেন পটিয়ার এমপি এনামুল হক এনাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
তিনি বলেন, সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ নিয়েও তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কেউ কেউ গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারকারীদের সঙ্গে যেন কেউ কোনো ধরনের সম্পর্ক না রাখে। যারা উসকানি ছড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী এলাকায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের উদ্যোগে এলাকার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড দিচ্ছেন। এলাকায় যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গায় শাকসবজি চাষ করতে পারেন। এছাড়া যেসব অনাবাদি জমি রয়েছে, সেসব জমিতেও চাষাবাদ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদকে সাধুবাদ জানান সংসদ সদস্য এনামুল হক এনাম।
অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ এবং জনপ্রতি দুই কেজি করে সার বিতরণ করা হয়। জনপ্রতি মোট ১ হাজার ৯২০ টাকা মূল্যের বীজ ও সার বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান।
মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, সাইফুদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান ও মো. ইসমাইল প্রমুখ।
এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin