বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

বালতি হাতে ত/রুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার।।
ক্ষেতলাল চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা। সেই চিত্র বদলে দিতে ঝাড়ু-বালতি হাতে মাঠে নামলেন বিডি ক্লিনের একদল তরুণ স্বেচ্ছাসেবী। পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে তারা শুধু গোল চত্বর পরিষ্কারই করেননি, সাধারণ মানুষকেও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল থানা বাজারের গোল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা।

সংগঠনটির সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিডি ক্লিনের গেঞ্জি পরিহিত কয়েকজন তরুণ-যুবক হাতে গ্লাভস পরে ঝাড়ু, বালতি ও বস্তা নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

প্রথমে তারা গোল চত্বর ও আশপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে বস্তায় তোলেন। পরে বালতিতে করে পানি এনে গোল চত্বরে পানি ছিটিয়ে ঝাড়ু দিয়ে পুরো এলাকা পরিষ্কার করেন। তাদের এ কার্যক্রমে গোল চত্বরের ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতার একটি বার্তাও ছড়িয়ে পড়ে।

বিডি ক্লিনের সদস্য ও ক্ষেতলাল উপজেলার অন্যতম মুখ্য সমন্বয়ক ওমর ফারুক বলেন, আমাদের সাপ্তাহিক ইভেন্টের অংশ হিসেবে আমরা এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। এর আগেও উপজেলা ও পৌর প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি।

তিনি বলেন, ময়লা-আবর্জনা জমে থাকলে সেখানে মশার প্রজনন হতে পারে। এতে ডেঙ্গুর মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই আমাদের এ উদ্যোগ।

বিডি ক্লিনের সদস্য ও ক্ষেতলাল উপজেলার সমন্বয়ক বলেন, আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই আমরা থানা বাজারের গোল চত্বর পরিষ্কার করেছি। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে ময়লা-আবর্জনামুক্ত সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

বিডি ক্লিনের তরুণদের এমন উদ্যোগের প্রশংসা করে প্রভাষক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু বলেন, পরিচ্ছন্নতা শুধু কোনো সংগঠন বা ব্যক্তির দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। বিডি ক্লিনের সদস্যরা নিজেরা উদ্যোগ নিয়ে যে কাজটি করছেন, তা প্রশংসনীয়। প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা জানান, নিয়মিত এমন কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করার চেষ্টা করছেন তারা। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin