বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১২৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

সাহিত্য-সংস্কৃতির চর্চা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়ে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ, বরিশাল বিভাগ-এর গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

গত ২৬ আগস্ট সংগঠনটির গৌরনদী উপজেলা শাখার এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

সাহিত্য শুধু মানুষের হৃদয়ের কথা বলে না, সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষকে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথও দেখায়। সেই চেতনাকে ধারণ করে গঠিত নতুন কমিটি গৌরনদীর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সৃজনশীলতার পরিসর আরও বিস্তৃত করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রকাশিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন জহুরুল ইসলাম জহির, সিকদার রেজাউল করিম, মোঃ অলিউল্লাহ, সিনথিয়া ঘরামী ও আঃ মতিন ফরাজী।

কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ পলাশ তালুকদার। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. আবুল হাসান আকন, ফাতেমা জামাত চাঁদনী, ঝর্ণা রানী দাস ও চায়না দেবনাথ।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুস ছালেক মামুন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শ্রীকৃষ্ণ। সাহিত্য সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ মাজহারুল ইসলাম (রুবেল), সহ-সাহিত্য সম্পাদক আঃ ওয়াহিদ মাসুম, প্রচার সম্পাদক সোহরাব শরীফ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিনয় দাস।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ নজরুল ইসলাম, আমিন মোল্লা, ডলি রানী বনিক, ইমরানত হাসান মুন্নী ও সুমন সরদার।

নবগঠিত কমিটির সদস্যরা মনে করেন, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গৌরনদীর সাহিত্যাঙ্গনে একটি প্রাণবন্ত ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা সম্ভব। কবিতা, গল্প, প্রবন্ধ, সাহিত্যসভা, সাংস্কৃতিক আয়োজন এবং সমাজসচেতনতামূলক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাহিত্যকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।

পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও প্রকাশ করায় দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং সাহিত্যপ্রেমী মানুষের ভালোবাসায় গৌরনদী উপজেলা শাখা একটি সমৃদ্ধ, সৃষ্টিশীল ও মানবিক সাহিত্যচর্চার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

শব্দের সৌন্দর্য, সৃষ্টির শক্তি আর মানবিকতার বার্তা নিয়ে—সাহিত্যের আলোয় নতুন পথচলা শুরু করল দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin