বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় সার ব্যবস্থাপনা, সঠিক মজুত ও ডিলারদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ৩টি বিসিআইসি এবং একটি বিএডিসির সার ডিলারের গুদাম পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও যুগ্মসচিব) রেজাউল আলম সরকার। পরিদর্শনকালে সারের কৃত্রিম সংকট রোধ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিতকরণ এবং গোডাউনে সঠিক পরিমাণে সারের মজুত আছে কি না তা যাঁচাই-বাছাই করা হয়। কৃষকদের মাঝে নিরবচ্ছিন্ন সার সরবরাহ বজায় রাখতে ডিলারদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin