বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

গোপালগঞ্জে পর/কিয়ায় বাঁধা দেওয়ায় ক্ষি-প্ত হয়ে প্রেমিকার স্বামীকে মা-রপিট: থানায় অভিযোগ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে পরকিয়ায় বাঁধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকার স্বামীকে মারপিটের অভিযোগ উঠেছে।

দীর্ঘ দিনের পরকিয়া প্রেমে বাঁধা দেওয়ায় প্রেমিকার স্বামীকে মারপিট করার অভিযোগ উঠেছে কুদ্দুস হোসেন খান (সবুজ) নামের এক পরকিয়া প্রেমিকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের মধুপুর গুচ্ছ গ্ৰামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী মিকাইল মোল্লার স্ত্রী (দুই সন্তানের জননী) এর সাথে প্রতিবেশী (দুই সন্তানের জনক) কুদ্দুস খানের দীর্ঘদিন যাবত পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো।

বিষয়টি মিকাইল মোল্লা প্রবাস থেকে জানতে পেরে গত একমাস পূর্বে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসেন। এরপর বাড়িতে থেকে গোপনে স্ত্রী’র ওপর নজরদারি শুরু করেন। বিষয়টি টের পেয়ে তারা সতর্ক হয় এবং বেশ কিছুদিন বাধ্য হয়ে বন্ধ থাকে কুদ্দুস খানের পরকিয়া সম্পর্ক ও অনৈতিক কর্মকান্ড ।

একপর্যায়ে প্রবাসী মিকাইল মোল্লার সাথে ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হলে মিকাইল তাকে মারপিট করে। এই মারপিটের খবর শুনে প্রেমিক কুদ্দুস গোপনে প্রেমিকার বাড়িতে গিয়ে দেখা করে, এ সময় প্রেমিকা সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পরকিয়া প্রেমিক কুদ্দুস খানকে দায়ী করে স্বামীর ক্ষিপ্ততার বর্ণনা দেন। এতে মারাত্মক ক্ষিপ্ত হয় কুদ্দুস, পরবর্তীতে গত শুক্রবার (২১আগষ্ট) সকালে পরকিয়া প্রেমিকার স্বামী মিকাইল মোল্লাকে স্থানীয় মধুপুর বাজার এলাকায় ডেকে এনে বেদম মারপিট করে আহত করে কুদ্দুস ও তার লোকজন।

এ ঘটনায় পরে মিকাইলের স্ত্রী বাদী হয়ে পরকিয়া প্রেমিক কুদ্দুস খানের নামে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টা ও মারপিটের অভিযোগ তুলে একটি লিখিত অভিযোগ  দায়ের করে। এ ঘটনায় তাৎক্ষণিক এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে অজ্ঞাত কারণে আলোচিত এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ গ্ৰহন করেনি বলে জানা গেছে।

আলোচিত ঘটনার বিষয়ে পরকীয়া প্রেমিক কুদ্দুস খানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, বিষয়টি ডাঃ কে এম বাবর (এমপি) মহোদয় মিটমাট করে দিবে। তাই এ বিষয়ে আপনাদের লেখালেখি না করলেই ভালো।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin