বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গুজব – অপপ্রচার ও সমসাময়িক বিষয়ের আলোকে আলোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ  

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে গত বৃহস্পতিবার (২০ আগস্ট)  “জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব” এবং ২৭/০৮/২০২৬ তারিখে “পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন-এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

“জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, তথ্যের সত্যতা যাচাই, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণে সকলের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 

“পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনা সভায় বক্তারা পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলা, নারীকে সম্মান ও সমমর্যাদা প্রদান এবং নারীবান্ধব সামাজিক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কাজী হুমায়ূন রশীদ, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ), জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাইমারি শিক্ষা অফিসার মোছাঃ জ্যোস্না খাতুন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin