বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না। গত ইন্টেরিয়াম সরকারের আমলে দেশের ১২৭ টি মাজার ধ্বংস করতে চেয়েছিলেন। বন্ধ করে দিতে চেয়েছিলেন মাজারগুলো। একজন মুসলমান হয়ে অন্য আর একজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছিলেন। আর যদি কোন মাজার ধ্বংস করা হয় তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না।
পীর তরিকা আছে, মাজার আছে, কোন স্থান আছে তারা ভাংতে পারবেনা।
আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যেখানে সারের ডিলার নেই সেখানে সারের ডিলার নিয়োগ দিবো। ডিলার নিয়োগ দিয়ে সারের সমস্যা সমাধান করবো। কোন কৃষককে যেন বেশি দামে সার কিনতে না হয়। সোলার প্রোজেক্ট নিয়ে এসে বিদ্যুৎ এর চাহিদা পুরন করবো। নির্বাচনী প্রতিশ্রূতি হিসেবে সরকার বয়স্ক ভাতার কার্ড, কৃষক কার্ডসহ সব পুরন করবে।

আজাদ আরও বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) আমাদের দিকনির্দেশনা দেয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাইনা। আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন। মন্ত্রীসভাও গঠন করে ছিলেন। আপনাদের সে আশা জনগন পুরন করতে দেয়নি।

তিনি বলেন, আমরা নবীর তরিকা ধরে ঐক্যবন্ধ থাকবো। রাসুল (সাঃ) এর ১৪ বছরের নবুয়তের কথা আর তার নীতি আর্দশের কথা শুনতেছি। মদিনায় যখন ব্যবসায়ীদের সম্পদ চুরি হতো, তখন সে সময় বিচারে রাসুল (সাঃ) উপস্থিত ছিলেন। সঠিক বিচার করেছিলেন। সে সময় হিলফল ফুজুল গঠন করে ছিলেন।

২৬ আগষ্ট বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের বিজয় চত্বরে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদি।

দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য এডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারন রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম, জাকিরুল ইসলাম। দেবীগঞ্জ উপজেলা শাখার
আহবায়ক কমিটির কার্যকরী সদস্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফিকুল ইসলাম। দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের লোকজন উপস্থিত ছিলেন।

মোঃ বাবুল হোসেন
পঞ্চগড় প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin